মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির মিলন মেলা অভিষেক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান হয়েছে। শনিবার(১৩ মে) দুপুরে উপজেলার তালতলী আনন্দ পার্ক রিসোর্টে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্ব প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আকম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অথিতির হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর জেলা শিক্ষা র্কমর্কতা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, গাজীপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা আ.লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা শিক্ষা র্কমর্কতা জায়িদা আক্তার, কালিয়াকৈর পৌর আ.লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসরাম জয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা সহকারী শিক্ষক র্কমর্কতা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি হাসিনা খালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তারসহ উপজেলার ১২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও আ.লীগের সহযোগী নেতাকর্মীরা নেতার্কমীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান।
এসএইচ





