মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে বিদেশী দুই চিকিৎসকের সহযোগিতায় বিনামূল্যে মহিলাদের জরায়ু সমস্যাজনিত চিকিৎসা, অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ মে) সকাল ১১টায় কুমুদিনী হাসপাতালের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কুমুদিনী কর্তৃপক্ষ। এসময় ব্রিফিং করেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায় ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল হালিম।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এ বি এম আলী হাসান, কুমুদিনী হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ বিলকিস বেগম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শ্রাবণী সাহা, কুমুদিনী নার্সিং কলেজের মেট্রন দিপালী প্যারেরা, কুমুদিনী হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিক, প্রজেক্ট সিনিয়র ম্যানেজার আব্দুল হাই প্রমুখ।
এসএইচ
