টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে আবার ও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা করেন।
গত এপ্রিল মাসের আইনশৃংখলা পরিস্থতির উন্নয়নে তাকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এছাড়াও মামলা তদন্ত ও সার্বিক আইন শৃঙ্খলা পর্যালোচনায় প্রথম হন তিনি।
মোশারফ হোসেন জানান, এটা আমার একা কৃতিত্ব নয়, থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। পুলিশ সুপার ও গোপালপুর সার্কেলের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুরবাসীর সেবায় নিয়োজিত থাকবো। অনুষ্ঠানে জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসার গণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মোশারফ হোসেন ২০২২ সালে জুলাই মাসে জেলার প্রথম স্থান অধিকারী অফিসার ইনর্চাজ (ওসি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে মানবিক পদকসহ একাধিক পদক অর্জন করেছেন এ কর্মর্কর্তা। এ ছাড়াও কন্যা সন্তান জন্ম হলেই উপহার পৌঁছে দিয়ে প্রশংসিত হন ও দেশ ও বিদেশি মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দু হন।
এসএইচ
