রেকর্ড গড়লো আদর-বুবলীর ‘খেলা হবে’

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘লোকাল’। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এই সিনেমার ‘খেলা হবে’ শিরোনামের গানটি মাত্র ২০ দিনে ১ কোটি দর্শক উপভোগ করেছেন। গত ১৭ এপ্রিল মুক্তি পায় এই গান।

লোকাল টিম থেকে জানানো হয়, ২০ দিন পর ৮মে (সোমবার) পর্যন্ত ক্লিওপেট্রা ফিল্মস এর ইউটিউব চ্যানেলে ২ মিলিয়ন ভিউ, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ১.২ মিলিয়ন ভিউ ও বুবলীর ফেসবুক পেইজে ২.১ মিলিয়ন ভিউসহ কপিরাইট ফ্রী থাকায় ১০০+ ফেসবুক পেইজ/আইডি ও ইউটিউব চ্যানেলে মোট ১০+ মিলিয়ন তথা ১কোটির বেশি দর্শক দেখেছেন।

যা এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও কলকাতায় মুক্তি পাওয়া বাংলাভাষার যেকোনো গানের তুলনায় বেশি। গানটিতে আদর আজাদ-বুবলীর নাচ, কোরিওগ্রাফি প্রশংসা পাচ্ছে। টিকটকসহ নানা রকম বিনোদনমূলক সোশ্যাল মিডিয়াতেও গানটি ঝড় তুলেছে।

গানের এমন সাড়া পেয়ে এই সিনেমার নায়ক আদর আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘সত্যিই আমরা আমাদের প্রিয় এই দর্শকদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না’।

লোকাল সিনেমার পরিচালক সাইফ চন্দন বলেন, আমরা আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞ। উনারা এখনো যেভাবে বাংলা তথা বাংলাদেশের সিনেমার পাশে রয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শুধু বলবো, আপনারা এই ভালোবাসা অব্যাহত রাখলে বাংলা তথা বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপি সমাদৃত হবে।

লোকাল সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন ফেরারি ফরহান, ‘খেলা হবে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। এতে কণ্ঠ দিয়েছেন আয়ুশ দাস ও চৈতীপর্ণা দে। এর সুর ও সংগীত করেছেন আয়ুশ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *