মিমির আবদার পূরণ করলেন শাহরুখ খান

টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী বিশেষ আবদার জানিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে। যথারীতি কিছুদিনের মধ্যেই মিমির প্রিয় জিনিস পাঠানো হল তার কাছে। কিন্তু কী এমন চেয়েছিলেন তিনি?

এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, মিমি নিজের নাম লেখা কেকেআর এর জার্সি চেয়েছিলেন। টুইট করেছিলেন তিনি। তবে বেশিদিন অপেক্ষা করতে হল না তাকে।

নিজের নাম লেখা জার্সি হাতে পেতেই উচ্ছ্বসিত অভিনেত্রী। কলকাতার জার্সি বলে কথা। যথারীতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই সুখবর।

কেকেআর এর তরফে সেই ছবি পোস্ট করে তারা জানিয়েছেন। মিমি দারুণ লাগছে। আমাদের দলের হয়ে চিয়ার করছেন আপনি। ধন্যবাদ। হাসিমুখে জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় সবাই বলছেন, আপনার আবদার পূরণ করলেন কিং খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *