সিএনজি ভাড়া বৃদ্ধির সংবাদ প্রকাশের পর প্রেসক্লাবে হামলার হুমকি

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার ঘোষনায় ভাড়া বৃদ্ধি, এই শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম আজহার প্রেস ক্লাব ভেঙে দেয়া এবং তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেন।

বৃহষ্পতিবার (০৪ মে) বেলা ১১টায় ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে শ্রমিকদের সামনে উস্কানীমূলক ভাবে তিনি এ ঘোষনা দেন। এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূঞাপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান।

জানাযায়, বৃহষ্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ নেতা ও ভূঞাপুর উপজেলা সিএনজি অটো রিকশা শ্রমিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজহার এবং প্যানেল মেয়র জাহিদুল ইসলাম শ্রমিকদের সমন্বয় করে সংবাদকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক এক বিক্ষোভ মিছিল করে।

এ সময় তিনি সংবাদ কর্মীদের নিয়ে বাজে মন্তব্য করেন। ২৪ ঘন্টার মধ্যে প্রেস ক্লাব সরিয়ে না নিলে ভেঙে গুরিয়ে দেয়া হবে বলে হুমকি দেন তিনি। অতপর প্রেসক্লাব ভেঙে দেয়ার জন্য শ্রমিকদের নির্দেশ দেন।

শ্রমিকরা লাঠিশোটা নিয়ে প্রেসক্লাব ভেঙে দেয়ার জন্য প্রেসক্লাব প্রাঙ্গনে হাজির হয় এবং এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন আরিফুজ্জামান তপুর উপর আক্রমনের উদ্দেশ্যে ধাওয়া করে।

এ বিষয়ে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামানিক বলেন, এই ঘটনা নেক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, প্রেস ক্লাব কতৃক একটি অভিযোগ পেয়েছি, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *