তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ ২ মে (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার (সেলু)র নিজ বাসভবনে শ্রমিক দলের সভাপতি.আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার লুৎফর রহমান গিয়াস। সঞ্চালক ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহ সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





