মির্জাপুরে শিক্ষা কর্মকর্তার যোগদান ও বিদায় সংবর্ধনা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. শরীফ উদ্দিন। তিনি মোহাম্মদ আলমগীর হোসেনের স্থলাভিষিক্ত হন। মঙ্গলবার (২৫ এপ্রিল) নবাগত শিক্ষা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে বুধবার (২৬ এপ্রিল) উপজেলা হলরুমে শিক্ষা কর্মকর্তাকে বরণ ও বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন ও বিদায়ী মোহাম্মদ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্টসহ নানাভাবে সম্মাননা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. সহিনুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আব্দুর রহিম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা যথাক্রমে লিপিকা রানী সাহা, শাহ্ আলম, মারুফা খাতুন, শর্মিষ্ঠা মজুমদার, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *