হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ১

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লাললমনিরহাটের হাতীবান্ধা তিস্তা নদীতে নাতিদের নিয়ে নৌকা পারাপারের সময় নৌকা ডুবিতে কোরবান আলী (৫৭) নামে একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ কোরবান আলী উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ময়েজ উদ্দিনের ছেলে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উজানে এ নৌকা ডুবির দূর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ কোরবান আলী ছোট একটি নৌকায় নাতিদের নিয়ে নদী পারাপারের সময় নৌকা ডুবির দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা অন্য একটি নৌকা নিয়ে এসে নাতিদের উদ্ধার করলেও কোরবান আলী নিখোঁজ হয়। পারাপারের সময় নদীর মাঝপথে হালকা বাতাস শুরু হওয়ায় নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নির্মল কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার অভিযান চলছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *