ভূঞাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রেমিক আটক

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সহপাঠী মেহেদী সরকারের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র গোবিন্দাসী গ্রামের ইদ্রিস সরকারের ছেলে মেহেদী সরকারের (১৬) সাথে একই শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকের সাথে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে। সেই সব ছবি ও ভিডিও’র ভয় দেখি শনিবার (২২ এপ্রিল) রাতে প্রেমিক তার ঘরে গিয়ে ধর্ষণ করে। এসময়ে পাশের ঘর থেকে তার দাদী টের পেয়ে বাড়ির লোকদের জানালে ছাত্রীর স্বজনরা ধর্ষকসহ সহযোগীকে ধরে ফেলে। খবর পেয়ে ধর্ষকের পরিবারের ২৫/৩০ জন লোক এসে তাকে ছিনিয়ে নেয়। উপস্থিত জনতা ক্ষোভে সহযোগী রাফি (১৬) কে মারধর করে এতে সে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধর্ষিতা ছাত্রী জানায়. আমার সঙ্গে মন দেয়া নেয়া চলছিলো। সেই সুযোগে সে বিভিন্ন সময়ে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে। গতকাল রাতে মা বাড়িতে না থাকার সুযোগে সে আমাকে ফোন করে বাড়ি এসে ভয়ভীতি দেখিয়ে আমার ঘরে ঢুকে শারীরিক সম্পর্ক করে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতার মা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *