ফুলবাড়ীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ফুলাবড়ীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মানবতার প্রতিক সংগঠন। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় ফুলবাড়ীর বারকোনা গ্রামের দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই ১ কেজি, চিনি ২ কেজি, দুধ ৫০০ গ্রাম, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ৫০০ গ্রাম, পোলায়ের চাল ১ কেজি ও লুডুস ১ প্যাকেট।

ঈদ সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিল মানবতার প্রতিক সংগঠনের সদস্য সৈয়দ তৌফিক আহমেদ, সৈয়দ রুবায়েদ আহমেদ, সৈয়দ মোরসালিন আহমেদ, সৈয়দ আরসালিন জিম, সৈয়দ শুভ, সৈয়দ সাজিদ মাবুদ দিগন্ত, সৈয়দ তৌহিদ এলাহী প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণকালে মানবতার প্রতিক সংগঠনের সদস্য সৈয়দ তৌফিক আহমেদ বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। ‘মানবতার প্রতিক সংগঠন’ চায় দেশের সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। মানবতার প্রতিক সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *