Home দেশের খবর ঢাকা মির্জাপুরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মির্জাপুরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

0
162

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ‘কাহেতারা মানব কল্যাণ সংস্থা’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্থ ২৫জনের মাঝে খাদ্য সামগ্রী ও ওই গ্রামের ১৩জন এএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) কাহেতারা জামে মসজিদ মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়।

কাহেতারা মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া।

খাদ্য সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ আজাদ রহমান, বহুরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান রুবেল আহমেদ রতন, কাহেতারা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা মিয়া, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here