ঈদের দুইদিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ফাঁকা

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ২ দিন যানবাহনের কিছুটা চাপ থাকলেও আজ বৃহষ্পতিবার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অনেকটাই ফাঁকা। মহাসড়ক দিয়ে সাবলীলভাবেই চলছে যানবাহন এবং স্বস্তিতেই গন্তব্যে যাচ্ছে মানুষ।

ঈদের দুইদিন আগে অর্থাৎ বৃহষ্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য।

বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে যানজট এড়াতে গত কয়েকদিন ঢাকামুখী যানবাহন ভূঞাপুর আঞ্চলিক সড়ক দিয়ে ডাইভার্সন করে দেওয়া হয়েছে এবং ১৩ কিলোমিটার সংযোগ সড়ক উত্তরমুখী যানবাহনের জন্য ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সকাল ৮টার দিকে সাংবাদিকদের বলেন, ‘মহাসড়ক প্রায় ফাঁকা। কোথাও কোনো চাপ নেই। ফাঁকা মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতে চলাচল করেছে যানবাহন।’

তিনি আরো জানান, আমরা কোন ফিটনেস বিহীন যানবাহন রাস্তায় আসতে দিচ্ছি না, কেউ আসলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গের ১৬টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টিসহ মোট ২১টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক অবস্থায় ১৫-১৬ হাজার গাড়ি সেতু পারাপার হলেও ঈদের আগে এই সংখ্যা ৬০-৭০ হাজার ছাড়িয়ে যায়। তীব্র যানজটে চরম ভোগান্তি পোহাতে হয় ঘরে ফেরা মানুষকে।

গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজর ৬৯টি যানবাহন পারাপার হয়েছে এবং ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজর ৪শ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *