Home বিনোদন ভক্তদের বড় সুখবর দিলেন সাজু খাদেম

ভক্তদের বড় সুখবর দিলেন সাজু খাদেম

0
196

দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সাজু খাদেম। আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে বাবা হওয়ার খবরটি নিজেই জানান ফেসবুকে।

সন্তানের ছবি পোস্ট করে সাজু খাদেম লিখেছেন, ‘দীর্ঘ নয় মাস মাতৃগর্ভ বাসে পর আজ সকাল সাড়ে ১০টায় পৃথিবীর আলোয় এলো আমাদের দ্বিতীয় পুত্র সন্তান। সবার শুভ কামনা অব্যাহত থাকুক।’

এই অভিনেতা জানান, সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ছেলের জন্ম হয়। ছেলের নাম রাখা হয়েছে চিত্র।

উল্লেখ্য, টিভি নাটকের পরিচিত মুখ সাজু খাদেম। কাজ করেছেন বেশ ক’টি সিনেমাতেও। তার প্রথম ছেলের নাম পট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here