রোজা রেখে জন্মদিনের কেক খেয়ে ভাইরাল অনন্ত জলিল

জন্মদিনে ভাইরাল চিত্রনায়ক অনন্ত জলিল। জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেছেন নায়ক। যার ভিডিও সোমবার অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন অনন্ত। এ সময় ‘কিল হিম’ সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা।’ এরপর মুখ থেকে কেক ফেলে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর বিষয়টি অনেকে স্বাভাবিক হিসেবে নিলেও কেউ বলছেন ভিন্ন কথা।

শামীম হোসেন নামে একজন ফেসবুকে লেখেন, ‘অনন্ত জলিল ভাই জন্মদিনের কেকটা ইফতারের পরে কাটলেও পারতেন। তাহলে আর কেক খেয়ে আমি তো রোজা বলে আফসোস করা লাগতো না। ’

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাই রোজা রেখেই তাদের সঙ্গে কেক কাটি। আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *