মির্জাপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) পৌরশহরের রেল ক্রসিং জামে মসজিদ মাঠে এই অনুষ্ঠান হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-০৭ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

তবে ব্যানারে বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা’র নাম থাকলেও তিনি অনুষ্ঠানে ছিলেন না। না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ইফতার মাহফিলের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি, দাওয়াত পর্যন্ত দেয়নি। দলে গ্রæপিংয়ের বিষয়টি তিনি স্পষ্ট করে না বললেও এই সময় দলে ঐক্যের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। কিন্তু তার এই মন্তব্যকে অসত্য বলে দাবি করেন মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন। তিনি বলেন তাকে (হযরত আলী মিঞা) আমিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে থাকতে বলেছেন ও তার সাথে অনুষ্ঠানের বিষয়ে আলোচনাও হয়েছে।

মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *