Home দেশের খবর ঢাকা মির্জাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মির্জাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

0
118

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে শুভ নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার, মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here