Home দেশের খবর ঢাকা বাসাইলে তমছের আলী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বাসাইলে তমছের আলী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

0
102

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের নাইকানীবাড়িতে তমছের আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ১ কেজি পোলার চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম তেল ও সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তমছের আলী ফাউন্ডেশনের কর্ণধার এস.এম শাজাহান আলী, শরিফুল ইসলাম সোহেল, যুবনেতা তারেক, সিয়াম, মোস্তাফা, সাগর, রাসেল, তানজিদ, শামীমসহ প্রমুখ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here