Home দেশের খবর ঢাকা কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

0
198

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের লতিফপুর নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। আরও উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, সহ-সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম লিখন, মানবসম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মহাসিন উজ্জামান দুর্জয়সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here