সুড়ঙ্গের জন্য চার মাস ধরে পরিশ্রম করছি: তমা মির্জা

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। সিনেমা, ওটিটিতে সমানতালে অভিনয় করছেন তিনি। মনোমুগ্ধকর অভিনয় দিয়ে দর্শকদের কাছ থেকে প্রশংসিত হচ্ছেন। নানা রঙে নানা ভাবে নিজেকে উপস্থাপনে সিদ্ধহস্ত তিনি। সময় যত যাচ্ছে, ক্রমেই যেন জ্বলে উঠছেন তমা মির্জা। সম্প্রতি শুটিংসহ নানা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই নায়িকা। সাক্ষাৎকার নিয়েছেন রবিউল ইসলাম রুবেল।

কেমন আছেন?

জ্বি ভাল আছি। সুড়ঙ্গের শুটিং করছি।

শুটিং কতটা শেষ হল?

অলমোষ্ট শেষের দিকে। আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে।

সুড়ঙ্গের পরের গন্তব্য কি?

সুড়ঙ্গের পরে এখনো কোনো পরিকল্পনা করি নি। সুড়ঙ্গে এত সময় লেগে গেল। এটা শেষ করে একটু বিরতি নিব তারপর পরবর্তী গন্তব্য ঠিক করব।

এই সিনেমায় আপনার চরিত্রের ভিন্নতা কি থাকবে?

সুরঙ্গে আমার সাধারণ চরিত্র না। অনেক ভিন্নতা থাকবে। বরাবর চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে কাজ করতে। এখানেও একিবারে ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে।

সুড়ঙ্গ’র নিয়ে প্রত্যাশা কেমন?

এই একটা কাজের জন্য আমি এত পরিশ্রম করছি সেই জানুয়ারী থেকে। এটার জন্য বছরের শুরু থেকে এই পর্যন্ত আর কোনো কাজ করিনি। গত বছর ডিসেম্বর পর্যন্ত আমি ওটিটির কাজ করেছি। তারপর একটা বিরতি। যেহেতু বড় পর্দায় কাজ আসবে, আমিও চাইছিলাম দর্শক বড় পর্দায় আমাকে দেখুক। প্রত্যাশা তো অনেক। খুব একটা দেরি হবে না সুড়ঙ্গ আসতে। এটার জন্য অপেক্ষা করেছি আমিও আর একটু দর্শককে অপেক্ষা করতে হবে। দেখা যাক দর্শক সুড়ঙ্গ-কে কিভাবে নেয়।

কাজের ক্ষেত্রে পরিকল্পনা কেমন আপনার?

২০২১ সালে বিরতি ভেঙ্গে যখন আমি ‘ডার্ক সাইট অব ঢাকা’ দিয়ে কাজে ফিরলাম, তখন অপেক্ষা করছিলাম আমি যে নতুন জার্নি শুরু করতে যাচ্ছি দর্শক এটা কিভাবে নেয়। যখন দেখলাম দর্শক খু্ব ভাল ভাবে নিয়েছে, তারপর থেকে আমি টানা কাজ করেছি সে বছর। ২০২২ সালেও টানা কাজ করেছি। চলতি বছরের আগষ্ট সেপ্টেম্বর পর্যন্ত আমার পরিকল্পনা করা যে দর্শক কি কাজ দেখবে। আমার ইচ্ছে আছে আমি ২০২৫ পর্যন্ত এই পরকল্পনায় কাজ করে যেতে চাই। ২০২৫ এ গিয়ে হয়তো আমি আবার নতুন করে ক্যালকুলেশন করে আমি ভাববো আমার কাজের প্যাটার্ন পরিবর্তন করতে চাই কি না। বা কিভাবে ভিন্ন রাস্তায় দর্শকের কাছে আসতে পারি। তো ২০২৫ পর্যন্ত আমার ক্যারিয়ার নিয়ে পরকল্পনা করা। এর মধ্যে ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে সুড়ঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *