Home প্রধান খবর পুরস্কার ঘোষণার পর প্রচুর সাড়া পাচ্ছি: আব্দুল আজিজ

পুরস্কার ঘোষণার পর প্রচুর সাড়া পাচ্ছি: আব্দুল আজিজ

0
414

ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সজল-পুজা-রোশানের ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এরইমধ্যে নেটিজেনদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই নিশ্চিত, ভীতিকর কিছু আছে এতে।

প্রযোজনা সংস্থাও কম যায়নি। তারা ঘোষণা দিয়েছিল, ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই – এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’ এবার ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, ঘোষণাটির পর দর্শকের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আজিজ বলেন, ‘ঘোষণাটির পর আমরাও দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে নিশ্চিত করছি, ঘোষণা যেহেতু দিয়েছি আনুষ্ঠানিকতাও হবে। ঘোষণা থেকে সরে দাঁড়ানোর কারণ নেই।’

তিনি বলেন, ‘আমাদের আইটি টিম এই ঘোষণা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছে। দ্রুতই আমরা পুরো প্রক্রিয়াটি সবাইকে জানাব, কেমন করে আগ্রহীরা একা এই ছবিটি দেখার চ্যালেঞ্জ নিতে পারবেন। অস্থিরতা বা অনিশ্চয়তার কোনও কারণ নেই।’

গতকাল জাজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লেখা হয়েছিল, ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই – এক লক্ষ টাকা পুরস্কার। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সাথে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।’

এরপর লেখা হয়েছে, ‘সেখানে কেউ রাজি হয় নাই । আপনি কি পারবেন জীন সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।

বি: দ্র:

১। ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয় ।

২। হলের বাইরে একটি অ্যাম্বুলেস থাকবে ।

৩। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে।

৪। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here