Home আলোচিত সামিরা মাহির ‘স্বপ্নের বাসর’

সামিরা মাহির ‘স্বপ্নের বাসর’

0
349

অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু ঘরে ফিরে একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায় পড়েন তাঁরা। কারণ, ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে নিলয়ের পরিবার।

বাবা-মা ও বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘স্বপ্নের বাসর’। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এই নাটকে।

নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ মজার এবং এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত।’

সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here