Home দেশের খবর ঢাকা নাগরপুরে ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

নাগরপুরে ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

0
180

আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা বাংলাদেশে তেল, বিদুৎ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ১০ দফা দাবী আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল তিনটায় দলীয় কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের (সাবেক) জি.এস সাইদুর রহমান সাইদ সোরহাব।

অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, শরিফুল ইসলাম স্বপন, আবু কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কহিনুর, জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হাড় শুভ, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের আহ্বায়ক মো. হুমায়ুন করীর, সদস্য সচিব মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর রাসেল, সদস্য সচিব শহিদুর ইসলাম মনিসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here