মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (০৮ এপ্রল) বিকেলে উপজেলার সাহেব বাজার এলাকায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এই সময় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম খলিল, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাইজ উদ্দিন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকশি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর জামান শাহিন, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সম্রাট ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসিসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এআই
