Home দেশের খবর চট্টগ্রাম পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0
127

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল হাতিয়াতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফারিহা আক্তার (৩) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামের ইউসুফের মেয়ে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চাটির মা প্রবাসে থাকায় সে তাহার নানার বাড়িতে নানুর সাথে থাকত। শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে নানার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ফারিহাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here