মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) দুপুরে গোপালপুর হাফিজ তালুকদারের বয়েলের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়ে, অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহিলা কলেজ সংলগ্ন মাঠে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
উপজেলা বিএনপি আহবাব খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, আরো বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেনিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স সহ ও আরো উপস্থিত ছিলেন বিএনপি সহ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এআই
