Home ফিচার ঈদের আগে কমলো চিনির দাম, শনিবার থেকে কার্যকর

ঈদের আগে কমলো চিনির দাম, শনিবার থেকে কার্যকর

0
140

ঈদের আগে চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমল। এর ফলে প্রতি কেজি খোলা চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। আর প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স-এর ১৯ মার্চ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হলো।’

এর আগে গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা করে। তখন প্রতি কেজি প্যাকেটজাত চিনির ১১২ টাকা নির্ধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here