Home দেশের খবর ঢাকা রূপগঞ্জ ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রূপগঞ্জ ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0
179

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১লা এপ্রিল) বিকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো প্রগতি স্কুল মাঠ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমেন মিয়া, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, ইউপি সদস্য মোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম, নবী হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান,যুবলীগ নেতা আবু তাহের, সাইফুল ইসলাম মামুন, আনোয়ার হোসেন লিমন, ফরিদ উদ্দিন প্রমুখ।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here