Home দেশের খবর চট্টগ্রাম কাপড় ও টেক্সটাইল রং মিশিয়ে ইফতার তৈরি

কাপড় ও টেক্সটাইল রং মিশিয়ে ইফতার তৈরি

0
132

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও নিষিদ্ধ কাপড়ের রং ও টেক্সটাইল রং ব্যবহার করায় তাদেরকে এ জরিমানা করা হয়।

শনিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডিবি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারি পরিচালক কাওছার মিয়া বলেন, ইফতার সামগ্রী চিকেন চাপ, চিকেন টিক্কা, আলুরচপে নিষিদ্ধ কাপড়ের রং, টেক্সটাইল রং ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here