মেহেদি হাসান নয়ন, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে তৈয়েব আলির বটতলা এলাকায় র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (০১ এপ্রিল) রাতে হিরকের ভাড়াদিয়া বাসায় সাঁড়াশী অভিযানে ৩৪১৫ পিস ইয়াবাসহ রুপসা থানার মোঃ শহিদুল ইসলাম শেখ (৫৩), ও ফেনী জেলার মোঃ মোস্তফা তারেক বাবু (২৫), মাদক কারবারি কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর কম্পানি কমান্ডার লেঃ কমাঃ এম সারোয়ার হোসাইন বলেন, আটককৃত দুজনকে ফকিরহাট থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন, তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
এআই
