Home ফিচার ঈদেও পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল

ঈদেও পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল

0
169

স্বপ্নের পদ্মা সেতু চালুর নয় মাস পেরিয়ে গেছে। দেশের বৃহত্তম এই সেতু দিয়ে সাঁই সাঁই করে ছুটে চলছে সব ধরনের যান। তবে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। বঙ্গবন্ধু সেতুসহ দেশের সব সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করলেও যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক স্থাপন করা পদ্মা সেতুতে এখনো নিষিদ্ধ রয়েছে বাইক চলাচল।

স্বপ্নের সেতুটি চালুর পর প্রথম ঈদুল ফিতর হচ্ছে এবার। আসন্ন ঈদে সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলতে পারে বলে বাইকরা স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তাদের আশা গুড়েবালি হচ্ছে। ঈদের আগে বাইক চলাচলের অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই।

বুধবার (২৯ মার্চ) পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আরও চার সপ্তাহের জন্য স্ট্র্যান্ডওভার (মুলতবি) করেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় সেটা দেখে পরবর্তী আদেশ দেবেন বলে জানায় আদালত। তার মানে আরও এক মাস পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সম্ভাবনা নেই। ফলে স্বপ্নের সেতু দিয়ে বাইক চালিয়ে পার হতে বাইকারদের আরও অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরদিন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দেশের দীর্ঘতম সেতুটি। প্রথম দিন বিপুল বাইক সেতুটি দিয়ে পার হয়। টাকার বিনিময়ে বাইকে করে সেতু পার করে দেওয়ার অভিযোগও ওঠে। এরমধ্যেই ওইদিন রাতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হন। দুর্ঘটনার ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন অবস্থায় পরদিন সেতুটি দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here