Home প্রধান খবর সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

0
292

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে এই মামলা করেন তিনি।

তার জবানবন্দি শুনে মহানগর হাকিম আরাফাতুল রাকিব মামলা গ্রহণ করে বিবাদী রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।

এর আগে গত ১৫ মার্চ শাকিবের বিরুদ্ধে ধর্ষণসহ নানা বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ জানান অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। ওই অভিযোগ অস্বীকার করে এর বিপরীতে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে শনিবার (১৮ মার্চ) গুলশান মডেল থানায় গিয়েছিলেন শাকিব। তবে সেই মামলা নেয়নি থানা। পরদিন রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শরণাপন্ন হন তিনি।

ডিবি কার্যালয় থেকে বেড়িয়ে সংবাদমাধ্যমের সামনে রহমত উল্লাহকে ‘বাটপার ও প্রতারক’ বলে মন্তব্য করেন শাকিব।

এদিকে, শাকিবের এমন মন্তব্যের কারণে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে বুধবার (২২ মার্চ) বিকেলে ফেসবুকে এক পোস্টে জানান প্রযোজক রহমত উল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here