লিখন রাজ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের পশি-হারার বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আনছর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম লীলা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, মনির হোসেন, নবি হোসেন, যুবলীগ নেতা মুরাদ হাছান, মিঠু খন্দকার, নেতা আবু তাহের, সহ স্থানীয় আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।
এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে সকলেই শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
এস/এইচ
