Home দেশের খবর ফুলবাড়ীতে অটো রাইস মিলে অভিনব কায়দায় ডাকাতি

ফুলবাড়ীতে অটো রাইস মিলে অভিনব কায়দায় ডাকাতি

0
138

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারের হাত-পা বেঁধে রেখে কালী অটো রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পৌর শহরের চকচকা এলাকার উপজেলা পরিষদ রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লাব সংলগ্ন কালী অটো রাইস মিলে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত ৫/৬ জনের একটি ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় কালী অটো রাইস মিলে প্রবেশ করে।

এরপর ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে মিলের পাহারদার আমিন মুর্মুকে তার হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে মিলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। এ সময় তারা অফিসের সিন্দুকসহ ষ্টীলের ফাইল কেবিনেট এবং ক্যাশ বাক্স ভাংচুর ও তছনছ করে প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে যায়।

পাহারদার আমিন মুর্মু বলেন, প্রতিদিনের মতোই পাহারার এক সময় আচমকা ডাকাত দল দেশী অস্ত্রের মুখে কিছু বুঝে উঠার আগেই হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে কম্বল চাপা দিয়ে শুইয়ে রাখে। এরপর তারা ভাংচুর করে ডাকাতি চালায়। ডাকাতদল চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচটেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার শুকুমার রায় ছুটে এসে তার হাত-পায়ের বাঁধন খুলে দিয়ে মুক্ত করেন।

মিলের ম্যানেজার প্রমোদ চন্দ্র সরকার বলেন, তিনি সকাল সাড়ে ৮টায় এসে ডাকাতির বিষয় জানতে পারেন। ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্সসহ সেটআপ বক্স নিয়ে গেছে এবং অফিসের ফাইলপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

কালী অটো রাইস মিলের স্বত্বাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত মুঠোফোনে বলেন, আমি বাসায় আছি, এখনও মিলে যাইনি। মিলে গেলেই বিস্তারিত জানা যাবে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রফুল ইসলাম বলেন, এটি ডাকাতির ঘটনা নয়, কালী অটো রাইস মিলে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here