Home দেশের খবর ঢাকা বাসাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

বাসাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

0
99

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের বাসাইলে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, শিশু সমাবেশ, আনন্দ র‌্যালি, ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ বাসাইল উপজেলা শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন সহউপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here