এতদিন গোপন বিয়ে ও সন্তান জন্মদান নিয়ে সমালোচিত হলেও এবার বলা যায় বিপদেই আছেন শাকিব খান। কেননা তার বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাসের পাশাপাশি উঠেছে ধ র্ষ ণের অভিযোগ। ফলে ফের সমালোচনা শুরু হয়েছে এ নায়ককে নিয়ে। তবে টালমাটাল এ সময় শাকিবের পাশে রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। পাশপাশি বর্তমান স্ত্রী বুবলীও দিয়েছেন সমর্থনের আভাস।
বুধবার (১৫ মার্চ) শাকিবের বিরুদ্ধে ধর্ষণ, অসদাচরণ, মিথ্যা আশ্বাসের অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্লাহ। পরদিনই বিষয়টি মীমাংসার চেষ্টা করেন অপু। তিনি নিজ থেকে ওই প্রযোজককে বারবার ফোন করে শাকিবের সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু প্রযোজক রাজি না হলে তিনি গুলশানের একটি রেস্তোরাঁয় তার সঙ্গে শাকিবকে নিয়ে একটি বৈঠক করান অপু বিশ্বাস। তবে জানা গেছে, শাকিব মীমাংসা চাইলেও অনড় অবস্থানে রয়েছেন প্রযোজক।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে প্রযোজক রহমত উল্লাহ বলেন, ‘অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে আমি গুলশান একটি রেস্টুরেন্টে ছিলাম। তখন অপু আবারও ফোন করেন। তিনি শাকিব খানের সঙ্গে আমাকে দেখা করার জন্য অনুরোধ করেন। আমি পরিষ্কার বলে দিলাম শাকিব খানের কাছে আমি যেতে পারব না। আমার সঙ্গে দেখা করতে হলে শাকিব যেন আসে। আমি আমার লোকেশন দেই অপু বিশ্বাসকে।’

এদিকে প্রাক্তন স্ত্রী অপুকে সশরীরে এই বিপদের দিনে শাকিবের পাশে পাওয়া গেলেও বর্তমান স্ত্রী বুবলীকে সেভাবে পাওয়া যায়নি। তবে শাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, একই রকম পোশাক পরে আছেন পুত্র বীর ও শাকিব। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘রাজা সব সময় রাজাই থাকে, তেমনই তারকা সবসময় তারকাই হয়।’
পোস্টটিতে স্বামীর এমন স্তুতি করতে দেখে ধারণা করা যাচ্ছে, আত্মিকভাবে শাকিবের পাশেই আছেন বুবলী। ক্যাপশন যেন সেই সমর্থনের আভাস। নেটিজেনরাও তাই মনে করছেন।
