Home বিনোদন বোল্ড লুকে নায়িকা নিপুণ, অবাক ভক্তরা

বোল্ড লুকে নায়িকা নিপুণ, অবাক ভক্তরা

0
135

শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মুখে মুখে ছিল চিত্রনায়িকা নিপুণের নাম। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা।

গতকাল (১৪ মার্চ) রাতে একটি ছবি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেন ‘গুড নাইট’। সবাইকে গুড নাইট বললেও মধ্যরাতে তরুণদের ঘুম হায়াম করে দিয়েছেন এই নায়িকা।

ছবিতে দেখা যায়, বেশ বোল্ড লুকে ধরা দেন তিনি। ইতিপূর্বে এমন রূপে দেখা যায়নি তাকে। ছবিতে স্পষ্ট হয়েছে বক্ষ বিভাজিকা, মুখে এক চিলতে হাসি চোখের দৃষ্টি খানিক আকাশ পানে।

নায়িকার এমন ছবি দেখে মন্তব্যের ঘরে নেটজেনরা বিভিন্ন ধরণের কথা বলছেন। এই ছবি নিয়ে চিত্রনায়ক ওমর সানীর মন্তব্য ছিল চোখে পড়ার মতো। তিনি লিখেছেন, ‘বুঝলাম না।’ ওমর সানী কি বোঝেন নাই সেটা নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের অনেকেই প্রশংসাও করছেন।

মন্তব্যেই স্পষ্ট যে নিপুণকে এই লুকে অনেক ইয়াং লাগছে। একজন লিখেছেন, ‘এখনো মনে হয় ১৫ বছরের কিশোরী।’

আবার অনেকেই বলছেন, আপনার বর্তমান পজিশনের সাথে এমন ছবি মানা যায় না। তবে এসব মন্তব্যের বিপরীতে কোনো ফিরতি মন্তব্য করেননি এই নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here