সুখবর দিলেন সাবিলা নূর

পরিচালক আবু শাহেদ ইমনের হাত ধরে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। সিরিজের নাম ‘মারকিউলিস’। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিরিজটি নির্মাণ করা হয়েছে বলে সাবিলা জানান।

আরও জানান, সিরিজে জয়িতা নামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে তাঁকে। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি মেয়ের বদলে যাওয়া জীবনধারা নিয়েই সিরিজের কাহিনি।

সাবিলার কথায়, ‘মারকিউলিস’-এর গল্প একটু ভিন্ন ধাঁচের। এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। ভালো লাগার আরেকটি বিষয়, প্রথম ওয়েব সিরিজেই গুণী কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে পাওয়া। নির্মাণেও আছে নতুনত্ব। সবকিছু মিলিয়ে এটি ক্যারিয়ারের স্মরণীয় একটি কাজ হয়ে থাকবে বলেও আশা করছেন তিনি।

সাবিলা নূর ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরও অনেকেই।

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *