নির্মাণ ও কাঠশিল্প শ্রমিক ফেডারেশন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণ ও কাঠ শিল্পা শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর প্রথম নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে (১২ মার্চ) চন্দ্রা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশন বাংলাদেশ নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন, বাংলাদেশ নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশন এর সভাপতি মাসুদ কবীর স্বপন, অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নির্মাণ ও কাঠ শিল্পা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি দুলাল সরকার, ইলিয়াস সরকার,যুগ্ন সম্পাদক জাকারিয়া জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রুবেল হোসেন, ক্রিয়া সম্পাদক শেখ মালেকসহ ফেডারেশনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *