জায়েদ খানের বিয়ে খেয়ে আমেরিকা যাবেন নায়িকা নূতন

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তার সমবয়সী ও জুনিয়র শিল্পীরা সংসার শুরু করলেও এখনও এ নায়কের বিয়ের সানাই বাজেনি। ফলে তিনি যেখানেই যান, সেখানেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন!

গত শুক্রবার (১০ মার্চ) ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও বায়েজিদ আহমেদ খানের বিয়ের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে তাদেরকে শুভেচ্ছা জানান জায়েদ খান। তিনি লেখেন, ‘শুভকামনা আল নাহিয়ান খান জয় ও বায়েজিদ আহমেদ খান, নতুন জীবনের জন্য।’

জায়েদের সেই পোস্টের নিচে একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন মন্তব্য করেন, ‘আমি আপনার (জায়েদ খান) বিয়ে খাওয়ার জন্য এখনও আমেরিকা যাই না। আল্লাহ্‌ বাঁচালে খেয়ে তারপর যাব।’

তার মন্তব্যের জবাবে জায়েদ খান লেখেন, ‘আপু আমেরিকা থেকে ঘুরে আসুন।’

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, ‘আমি এখনও বুড়ো হইনি। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি আমার জীবনটা উপভোগ করছি।’

তিনি যোগ করেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। এখনও মানসিকভাবে সংসার করার প্রস্তুতি নিইনি। সংসার করলে মন দিয়েই করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *