Home আলোচিত ছেলের সপ্তম জন্মমাস উদযাপন করে যা বললেন পরীমণি

ছেলের সপ্তম জন্মমাস উদযাপন করে যা বললেন পরীমণি

0
146

দেখতে দেখতে সাত মাস হয়ে গেল পরীমণির ছেলে রাজ্যর। ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেছিলেন নায়িকা। চোখের নিমেষে আরও এক মাস পেরিয়ে গেল। আর ছেলের সাত মাস হতে আরও খুশি তিনি।

ছেলের জন্মদিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন পরীমনি। সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শনিবার রাতে ফেসবুকে পোস্ট করেন পরী। ছবিতে দেখা যায় নানা রঙের সাতটি কেক সাজিয়ে ছেলেকে নিয়ে বসে আছেন পরীমনি।

পোস্টে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছে মা পরীমনি লেখেন, ‘আমার রাজ্যের সাত মাস পূর্ন হলো আলহামদুলিল্লাহ। শুভ সাত মাস বাজান।’

এর আগে ছেলের সঙ্গে আদুরে একটি পোস্ট করেছিলেন পরীমনি। ছবিতে দেখা যায়, খেলনা টেলিফোন কথা বলার ভান করছেন তিনি আর মায়ের দিকে একদৃষ্টিতে চেয়ে আছেন ছোট্ট রাজ্য।

ছবিটি পোস্ট করে পরীমনি লেখেন, ‘আজ রাজ্যের ৭ মাস শেষ হয়ে ৮ মাসে পড়ল আলহামদুলিল্লাহ। রাজ্যের বাবা আর কতক্ষণ? আমারা কেক কাটবো তো। হ্যালো রাজ…।’

এর আগে গত মাসে ছেলের জন্মের ছয় মাস উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী।

গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here