কে পাশে থাকলে দ্রুত ঘুম আসে পরীমণির?

দিনশেষে সবার চাওয়া, রাতের ঘুম হোক প্রশান্তিময়। ঢালিউড অভিনেত্রী পরীমণিও এর ব্যতিক্রম নন। এবার তিনি জানালেন, কে পাশে থাকলে তার শিগগির ঘুম চলে আসে। সামাজিক মাধ্যমে এ তথ্য দিয়েছেন পরীমণি।

নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, পুত্র রাজ্যকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছেন পরীমণি। সন্তানও বাহুবন্দি হয়ে তলিয়ে আছে গভীর ঘুমের দেশে। এ ছবির ক্যাপশনেই নায়িকা লিখেছেন, ‘ভালোবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন তারা গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

মাঝে ঝড় উঠেছিল পরীমণির সংসারে। রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মান অভিমান ভুলে এক ছাদের নিচেই আছেন তারা। সন্তান রাজ্যকে নিয়ে গড়ে তুলেছেন সুখের সংসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *