Home আলোচিত তাহলে কি অনন্ত জলিল আগেও বিয়ে করেছিলেন?

তাহলে কি অনন্ত জলিল আগেও বিয়ে করেছিলেন?

0
433

আলোচিত তারকা জুটি অনন্ত জলিল-বর্ষা। তাদের দুই ছেলে। হঠাৎ একটি ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে অনন্ত জলিলের মেয়ের গায়ে হলুদ। ভিডিওটি ফেসবুক পেজে শেয়ার করেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু লেখেননি এই নায়িকা।

ভিডিওতে দেখা যায় কনের পাশে বসে হলুদ দিচ্ছেন এবং বর-কনেকে খাইয়ে দিচ্ছেন অনন্ত জলিল। এটি ২০১৮ সালের ভিডিও।

তবে কামরুজ্জামান ডলার নামে এক ব্যক্তির ফেসবুক পেইজ থেকে জানা যায়, এটি ২০১৮ সালেরর ২৭ এপ্রিল বিয়ে বাড়ির একটি ভিডিও। এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- জুই ম্যাডামের বিয়ের অনুষ্ঠান (সম্মানিত চেয়ারম্যান অনন্ত জলিল স্যারের মেয়ে)।

এছাড়াও ২৯ জুন ২০১৮ সালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মোহাম্মদ সাইদুর রহমান নামে এক ব্যক্তি। ছবিতে অনন্ত জলিলকে দেখা যায়। এর ক্যাপশনে সাইদুর রহমান লেখেন- হিরো অনন্ত জলিল স্যার তার মেয়ের হাজবেন্টের সঙ্গে।

অপু বিশ্বাসের এই ভিডিও লিংকের মন্তব্যের ঘরে অনেকেই প্রশ্ন করেছেন- তাহলে কি অনন্ত জলিল আগে বিয়ে করেছেন?

এর আগে অনন্ত জলিলের আগের বিয়ে নিয়ে খোঁচা দিয়েছিলেন মিশা সওদাগর। অনন্ত জলিলের মেয়ের গায়ে হলুদ বা বিয়ে কিনা তা পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে মুখ খোলেননি অনন্ত-বর্ষা দুজনের কেউ-ই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here