Home দেশের খবর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে রংপুরের ডিসির হুঁশিয়ারি

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে রংপুরের ডিসির হুঁশিয়ারি

0
388

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যারা পরীক্ষায় পাশ করবে শুধু তারাই লাইসেন্স পাবে।

এর ব্যতিক্রম ঘটলেই ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সেই সাথে তিনি লাইসেন্স প্রত্যাশীদের ভালো করে জেনে ও পড়ে পরিক্ষায় অংশ নেয়ার অনুরোধ জানান।

সোমবার (০৬ মার্চ) বিকেলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

জেলা প্রশাসক আরো বলেন, এর আগে কি হয়েছে, কেমন করে হয়েছে সেটি এখন অতীত। কেউ কোথাও টাকা দিয়ে থাকলে আমাদের জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো। জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা এখন স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে তিনি নিজেও লাইসেন্স এর পরীক্ষাগুলো দেখবেন বলে জানান।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ রংপুরের সহকারি পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রংপুরের রেজাউল করিম, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here