চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলাই ছিল বড় চ্যালেঞ্জ: মম

শুক্রবার মুক্তি পেয়েছে জাকিয়া বারী মম অভিনীত ‘ওরা ৭ জন’ ছবিটি। এতে চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। মমর কথায়, এতে অভিনয় করেছি মুক্তিযোদ্ধার চরিত্রে। আমি যুদ্ধ দেখেনি। নানাভাই, মায়ের মুখে যতটুকু শুনেছি, মনে রেখেছি। বইপত্রও পড়তে হয়েছে। চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার চ্যালেঞ্জটাই বড় ছিল।

তিনি বলেন, যুদ্ধের গল্পগুলো ছোটবেলায় যখন শুনেছি, অন্যরকম উদ্দীপনা কাজ করেছে। এটি এখন ব্যাখ্যা করে বোঝাতে পারব না। অনেক লম্বা সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি। সেই সঙ্গে ট্রেনিংও। স্বাধীনতার অর্ধশতাব্দী পর এসে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে। এই সময়ে এসে মুক্তিযুদ্ধকে তুলে আনা কঠিন। পাল্টে যাওয়া সময়ে এসে আবার পুরনো সময় নিয়ে আসা কষ্টকর।

মম ছাড়াও ‘ওরা ৭ জন’-এ সাত মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস, সাইফ খান, খালিদ মাহবুব, নাফিজ আহমেদ ও খিজির হায়াত খান।

এদিকে আগামীতে ‘রেডিও ৭১’ নামের আরেক সিনেমায় দেখা যাবে মমকে। কিছুদিনের মধ্যে এ সিনেমাটির প্রচারণায় নামবেন বলেও জানা অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *