কলকাতার সৌরভের নায়িকা হচ্ছেন বাংলাদেশের রেহনুমা

কলকাতার জনপ্রিয় অভিনেতা মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের নায়িকা হচ্ছেন বাংলাদেশের সংবাদ উপস্থাপিকা ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা।
এ দুজনের প্রথম ছবির নাম হচ্ছে ‘কূপ’।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে।

এ সিনেমায় অভিনয়ের কথা জানিয়ে ফেসবুক পোস্টে রেহনুমা বলেন, কলকাতার জনপ্রিয় অভিনেতার বিপরীতে আমার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। অবশ্যই বিষয়টা অনেক বেশি ভালো লাগার।

ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত এবং সাইফুল ইসলাম অনিক। কূপ চলচ্চিত্রে এছাড়াও থাকছেন শহিদুজ্জামান সেলিম নাদের চৌধুরী ও সাজিদ মোহাম্মদ। সত্য ঘটনা অবলম্বনে চরম সাসপেন্সে ভরপুর এই চলচ্চিত্রে গানেও থাকছে বিশাল ধরনের চমক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *