মডেল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌরসদরের বাইমহাটি এলাকায় নির্মিত এ ভবনের উদ্বোধন করা হয়।

এ সময় মতবিনিময় সভায়, উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, পরিদর্শক তদন্ত গিয়াস উদ্দিন প্রমুখ।

এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *