নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির কালারাইতা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার জয়নাল ওরফে হোরা মিয়া উপজেলার কালারাইতা গ্রামের মৃত-আবুল খায়েরের ছেলে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিআর ১৭৬৩/১৯ এর আদালত তাকে ১ বছরের সাজা ও ৩হাজার টাকা জরিমানা করে। রায়ের ঘোষণার পর থেকে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *