Home ফিচার খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন: আইনমন্ত্রী

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন: আইনমন্ত্রী

0
157

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না; তবে রাজনীতি করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না—এমন কোনো শর্ত ছিল না।

খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব! আইনি পরামর্শের প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। না হলে আমার কাছে চিঠি লিখুক।

আইনমন্ত্রী বলেন, আমাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here