বইমেলায় আব্দুল আজিজের দুই পাশে দুই নায়িকা!

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বহুদিন অন্তরালেই ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় প্রকাশ্যে দেখা যেত না। এক বছর ধরে আব্দুল আজিজ ফের স্বরূপে ফিরেছেন। বিভিন্ন সিনেমার অনুষ্ঠানগুলোতে দেখা যেতে শুরু করেছে তাকে।

এবার দুই পাশে দুই নায়িকাকে নিয়ে বইমেলায় দেখা গেল আব্দুল আজিজকে। একপাশে আব্দুল আজিজের জাজ মাল্টিমিডিয়া থেকে চিত্রনায়িকা তকমা পাওয়া ফারিনকে দেখা যাচ্ছে, অপর পাশে দেখা যাচ্ছে প্রেমাকে।

প্রেমা থিয়েটারে কাজ করলেও সিনেমায় কাজ করেছেন কি না জানা যায়নি। তবে আব্দুল আজিজ তাঁকে নায়িকা হিসেবে অভিহিত করেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে। বইমেলায় আব্দুল আজিজের একটি কবিতার বই প্রকাশ হয়েছে।

ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমার কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’-এর প্রথম মুদ্রণ শেষ। আমার বইয়ের স্টলে, আমার দুই পাশে দুই নায়িকা।

এদিকে, সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা চেয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পূজা চেরী। অন্যদিকে, সাম্প্রতিককালে অনেক অভিনয়শিল্পীকেও আব্দুল আজিজের কাছাকাছি হতে দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *